১১ ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ, তবুও গ্রেপ্তার নয় কংগ্রেস সাংসদ! কেন রক্ষাকবচ আদালতের?

১১ জন ছাত্রীর যৌন হেনস্তার অভিযোগে অভিযুক্ত মণিপুরের কংগ্রেস সাংসদ তথা জেএনইউ-এর অধ্যাপক বিমল আকোইজামকে গ্রেপ্তার না করার নির্দেশ দিল নয়াদিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। বিশেষ বিচারক দিগ্বিজয় সিং জানিয়েছেন, অভিযুক্তের বিরুদ্ধে এই মুহূর্তে কোনও দমনমূলক পদক্ষেপ করা যাবে না এবং পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে চাইলে অন্তত ৭ দিন আগে নোটিস দিতে হবে। আদালত জানিয়েছে, অভিযুক্ত তদন্তে সহযোগিতা করছেন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্রীদের নাম ও তথ্য সরবরাহ না করায় এখনও জবানবন্দি নেওয়া সম্ভব হয়নি।

ভারতীয় ন্যায় সংহিতার ৭৫ ধারায় বসন্ত কুঞ্জ নর্থ থানায় এফআইআর দায়ের হওয়ার পর আকোইজাম আগাম জামিনের আবেদন করেন। বিশ্ববিদ্যালয় তাঁকে বরখাস্ত করলেও দিল্লি হাই কোর্ট সেই সিদ্ধান্তে স্থগিতাদেশ দেয়। এদিকে, সাংসদের রাজনৈতিক প্রভাবের কারণে অভিযোগকারিণীরা আতঙ্কে রয়েছেন বলে অভিযোগ করেছে বিজেপি। এর জেরে গত মঙ্গলবার অভিযুক্ত সাংসদকে লোকসভা থেকে সাসপেন্ড করার দাবি জানিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দ্বারস্থ হন বিজেপির মহিলা সাংসদরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *