হাওড়ায় কোটি টাকার পাহাড়! ব্যাগ খুলতেই চক্ষুচড়কগাছ রেল পুলিশের
বার্তা ডেস্কঃ
খড়গপুর স্টেশনের ৭ নম্বর প্ল্যাটফর্মে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় রাহুল সোনি নামের এক ব্যক্তিকে আটক করে ১ কোটি ৪০ লক্ষ টাকা বাজেয়াপ্ত করল খড়গপুর জিআরপি। বুধবার সকালে টাটানগর থেকে জনশতাব্দী এক্সপ্রেসে হাওড়া যাওয়ার পথে খড়গপুরে নেমে পড়েছিলেন ওই ধৃত ব্যক্তি। ব্যাগের ভেতর ৫০০ টাকার নোটের থরে থরে সাজানো বান্ডিল দেখে পুলিশের সন্দেহ হয়। এরপর টাকা গোনার মেশিন এনে গণনা করে মোট ১ কোটি ৪০ লক্ষ টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি টাকার কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, টাটানগর থেকে এক ব্যক্তির কাছ থেকে এই বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করে হাওড়ার দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। ভয়ে ট্রেন পরিবর্তন করার পরিকল্পনা থাকলেও শেষ রক্ষা হয়নি এবং জিআরপির হাতে হাতেনাতে ধরা পড়ে যান তিনি। বর্তমানে এই টাকার আসল উৎস ও এর নেপথ্যে অন্য কোনো সংযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে রেল পুলিশ।