১৫ কোটি টাকার ড্রাগনফ্লাই ব্রোচ, নীতা আম্বানির সাজে চোখ ধাঁধানো চমক!

বার্তা ডেস্কঃ

মুম্বইয়ের নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারের নতুন পাঠাগার ‘দ্য লাইব্রেরি’র উদ্বোধনে বেইজ রঙের লিনেন স্যুটের সঙ্গে ব্যতিক্রমী এক ড্রাগনফ্লাই ব্রোচ পরে সকলের নজর কেড়েছেন নীতা আম্বানি। বিখ্যাত চিনা গয়না শিল্পী ওয়ালেস চ্যানের প্রায় ১০ বছরের পরিশ্রমে তৈরি ‘সোয়ারিং স্পিরিট’ নামের এই ব্রোচটির আন্তর্জাতিক বাজারে মূল্য প্রায় ১২ থেকে ১৫ কোটি টাকা।

সবুজ রঙের ১৭.৬৭ ক্যারেটের সাভোরাইট গারনেট, ডিমান্টয়েড গারনেট, রুবি, গোলাপি স্যাফায়ার এবং বহুমুখী হিরেখচিত এই গয়নাটির বিশেষত্ব হলো এর নমনীয় টাইটানিয়াম শরীর, যা পরিধানকারীর নড়াচড়ার সঙ্গে তাল মিলিয়ে ডানা মেলাতে পারে। শিল্পীর মতে, স্বাধীনতা, স্বপ্ন এবং অসীম সম্ভাবনার প্রতীক এই ফড়িংটি সময়ের সঙ্গে খাপ খাইয়ে চলার অনন্য বার্তা বহন করে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *