নিষিদ্ধ শব্দবাজির রমরমা কারবার, পুলিশের আচমকা হানা!
বার্তা ডেস্কঃ
হাড়ালে প্রকাশ্যে নিষিদ্ধ শব্দবাজি বিক্রির অভিযোগে পুলিশের হানা
নিজস্ব সংবাদদাতা, বারুইপুর:
হাড়ালে প্রকাশ্যে নিষিদ্ধ শব্দবাজি বিক্রির অভিযোগে বৃহস্পতিবার সন্ধ্যায় বাজার এলাকায় অভিযান চালাল বারুইপুর পুলিশ। স্থানীয় সূত্রে খবর, দীপাবলিকে সামনে রেখে হাড়াল বাজারে কিছু দোকানে আইন অমান্য করে নিষিদ্ধ বাজি বিক্রি করা হচ্ছিল। গোপন সূত্রে এই খবর পেয়ে পুলিশ প্রশাসন তৎপর হয়ে ওঠে।
এদিন সন্ধ্যায় বারুইপুর পুলিশ জেলার একটি বিশেষ টিম হঠাৎই ওই বাজারে হানা দেয়। অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস। সঙ্গে ছিলেন বারুইপুরের এসডিপিও অনুপ্রিয়া চৌধুরী ও বারুইপুর থানার আইসি শান্তনু মিত্র। পুলিশের এই হঠাৎ অভিযানে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
আইনবহির্ভূতভাবে বাজি মজুত ও বিক্রির বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। অবৈধ বাজি উদ্ধারের পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।