২৪ ঘণ্টার মধ্যেই সরকার পতন, জম্মু-কাশ্মীরে বিধায়কদের বিদ্রোহে তোলপাড়!

বার্তা ডেস্কঃ

 

ন্যাশনাল কনফারেন্সে কোনো বিভাজন নেই, দাবি ফারুক আবদুল্লাহর

শ্রীনগর: জম্মু ও কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্সে অভ্যন্তরীণ বিভাজন ও বিধায়কদের ক্ষোভের জল্পনা সরাসরি খারিজ করে দিলেন দলের সভাপতি ফারুক আবদুল্লাহ। তিনি সাফ জানিয়েছেন, ন্যাশনাল কনফারেন্স সম্পূর্ণ ঐক্যবদ্ধ এবং দল নিয়ে ছড়ানো যাবতীয় গুজব ভিত্তিহীন।

সম্প্রতি দলের অন্দরে বিধায়কদের ক্ষোভের কথা সামনে আসায় শোরগোল পড়ে যায়। এ প্রসঙ্গে ফারুক আবদুল্লাহ বলেন, “দলে বা সংসদে উদ্বেগ প্রকাশ করা প্রতিটি বিধায়কের গণতান্ত্রিক অধিকার। যে সমস্যাগুলোর কথা উঠে এসেছে, তার কিছু দ্রুত সমাধান করা হবে এবং বাকিগুলো পর্যায়ক্রমে মিটিয়ে ফেলা হবে।”

বৈঠকের পর বিধায়কদের বিদ্রোহী গোষ্ঠীর জল্পনা ওড়ালেন নাজির আহমেদ গুরেজি। তিনি স্পষ্ট জানান, কোনো পৃথক দল বা বিদ্রোহী গোষ্ঠী গড়ে ওঠেনি। তবে দলের অন্দরে যে চাপা অসন্তোষ রয়েছে, তার প্রতিফলন দেখা গেছে বিধায়ক ডঃ বশির ভেরির মন্তব্যে। তিনি কড়া বার্তা দিয়ে বলেন, “নেতৃত্বের কাছে সমস্ত ক্ষোভ তুলে ধরা হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যেই পরিস্থিতির পরিবর্তন দেখা যাবে।”

অন্যদিকে, ন্যাশনাল কনফারেন্স তাদের রাজনৈতিক অবস্থান পুনর্ব্যক্ত করে জানিয়েছে যে, জম্মু ও কাশ্মীরের পূর্ণ রাজ্য মর্যাদা পুনরুদ্ধার এবং সংবিধানের ৩৭০ ও ৩৫এ অনুচ্ছেদ ফিরিয়ে আনার দাবিতে দলটি তাদের লড়াই অব্যাহত রাখবে। দলের শীর্ষ নেতৃত্বের দাবি, গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসেবেই অভ্যন্তরীণ আলোচনা চলছে, যা নিয়ে বিভ্রান্তির কোনো অবকাশ নেই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *