দুনিয়া কাঁপানো ভোটে ট্রাম্পের ভরাডুবি, কাঠগড়ায় প্রতিরক্ষাসচিব হেগসেথ
November 6, 2026
মধ্যবর্তী নির্বাচনে মার্কিন কংগ্রেসের দু’কক্ষ ও গভর্নর নির্বাচনে রিপাবলিকান পার্টির শোচনীয় পরাজয়ের পর দলের অন্দরে শুরু হয়েছে তীব্র চাপানউতোর। পরাজয়ের অন্যতম প্রধান কারণ হিসেবে ইরান যুদ্ধ এবং মূল্যবৃদ্ধিকে দায়ী করেছেন খোদ ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, যদিও ট্রাম্প নিজের যুদ্ধনীতির পক্ষে সওয়াল করে গেছেন।
এই বিপর্যয়ের জেরে ট্রাম্প-ঘনিষ্ঠ যুদ্ধসচিব পিট হেগসেথের পদত্যাগ দাবি উঠেছে এবং তাঁর বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনার হুঁশিয়ারি দিয়েছেন দলের এক সদস্য। অতীতে ইরাক যুদ্ধের জেরে জর্জ বুশ প্রতিরক্ষাসচিবকে বরখাস্ত করার ইতিহাস স্মরণ করিয়ে অনেকেই মনে করছেন, ডেমোক্র্যাটদের তদন্তের মুখে ট্রাম্প শেষ পর্যন্ত হেগসেথকে বলির পাঁঠা বানাতে পারেন।