নিউটাউনে গড়ে উঠছে তিরুপতি মন্দির! ১৭ একর জমি কিনে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

রাজারহাটের এক অনুষ্ঠান থেকে নিউটাউনের উন্নয়নে একাধিক বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, আগের সরকার সনাতনী ভাবাবেগের কথা বলে নিউটাউনে ‘দুর্গাঙ্গন’ গড়ার ঘোষণা করলেও জমিদাতাদের আপত্তিতে তা বাস্তবায়িত হয়নি। তবে বর্তমান পরিস্থিতিতে নিউটাউনে একটি জমকালো তিরুপতি মন্দির নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। তাঁর মুম্বই সফরকালে শিল্পপতি মুকেশ অম্বানি ও অনন্ত অম্বানির সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, অম্বানি গোষ্ঠী এই প্রকল্পের জন্য ১৭ একর জমি কিনে নেবে এবং মন্দির চত্বরে আগত ভক্তদের বিনামূল্যে প্রসাদ বিতরণের প্রতিশ্রুতি দিয়েছে।

এছাড়াও নিউটাউনের চিড়িয়াখানাকে আরও আধুনিক ও উন্নত করার পাশাপাশি নতুন একাধিক প্রকল্প চালুর কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট জানান যে, উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে এলাকার ভূমিপুত্র ও আদি বাসিন্দাদের স্বার্থ পুরোপুরি সুরক্ষিত রাখা হবে। অনুষ্ঠানে বিগত সরকারের নানা সিদ্ধান্তের সমালোচনা করার পাশাপাশি তিনি প্রতিশ্রুতি দেন যে, নির্দিষ্ট সময়ের মধ্যেই জনগণের কাছে করা সমস্ত প্রতিশ্রুতি রক্ষা করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *