কালীপুজোর আগেই বাংলায় শীতের আমেজ, সোম থেকেই বৃষ্টির পূর্বাভাস

ঘূর্ণিঝড় মুরাসু-র প্রভাব কাটতেই হেমন্তের ছোঁয়ায় সকাল থেকেই বঙ্গে বইছে হালকা ঠান্ডা আমেজ। কমতে শুরু করেছে সর্বনিম্ন তাপমাত্রা। তবে উৎসবের মাঝেই আবহাওয়া বদলের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী সোমবার থেকে বুধবার পর্যন্ত পুবালি বাতাস ও পশ্চিমী ঝঞ্ঝার জেরে রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাড়বে সর্বনিম্ন তাপমাত্রা।

সোমবার থেকে দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া ও মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। মঙ্গলবার উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। অন্যদিকে, উত্তরবঙ্গে বৃষ্টির বিশেষ সম্ভাবনা না থাকলেও দার্জিলিং বাদে নীচের জেলাগুলিতে তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং সোমবার মালদহ ও দুই দিনাজপুরে হালকা বৃষ্টি হতে পারে।

Megha
  • Megha

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *