কালীপুজোয় মেট্রোর সময়সূচিতে বড় বদল, জেনে নিন নতুন আপডেট!

 

কালীপুজোয় বিশেষ পরিষেবা কলকাতা মেট্রোর, সূচিতে বড় বদল

নিজস্ব প্রতিবেদক, কলকাতা: কালীপুজো উপলক্ষে ঠাকুর দেখা এবং পুণ্যার্থীদের ভিড়ের কথা মাথায় রেখে বিশেষ পরিষেবা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। রবিবার ব্লু লাইন এবং গ্রিন লাইনে মেট্রোর সংখ্যা বাড়ানোর পাশাপাশি প্রথম ও শেষ মেট্রোর সময়সূচিতেও বড় পরিবর্তন আনা হয়েছে।

ব্লু লাইন: কালীপুজোয় ব্লু লাইনে আপ ও ডাউন মিলিয়ে মোট ১৫২টি মেট্রো চলবে। যাত্রী সুবিধার্থে এদিন একাধিক রুটে প্রথম মেট্রো এক ঘণ্টা আগে চালানো হবে। নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরামগামী প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৭টা ৫৪ মিনিটে। এছাড়া সকাল ৮টা থেকে মহানায়ক উত্তম কুমার ও শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী মেট্রো চলাচল শুরু হবে।
শেষ মেট্রোর ক্ষেত্রেও পরিবর্তন এসেছে। রাত ১০টা ৪০ মিনিটে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামগামী, রাত ১১টায় শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী এবং একই সময়ে দক্ষিণেশ্বর থেকে টালিগঞ্জগামী শেষ মেট্রো পাওয়া যাবে।

গ্রিন লাইন: এই রুটে রবিবার মোট ১২৩টি মেট্রো চলবে। হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত প্রথম মেট্রো সকাল ৮টায় এবং সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানগামী প্রথম মেট্রো সকাল ৮টা ২ মিনিটে ছাড়বে। উভয় প্রান্ত থেকেই দিনের শেষ মেট্রো রাত ১১টায় পাওয়া যাবে।

ইয়েলো লাইন: নোয়াপাড়া-জয় হিন্দ বিমানবন্দর রুটে রবিবার মোট ৭৮টি মেট্রো চলবে। এই রুটে প্রথম ও শেষ মেট্রোর সময়সূচিতে কোনো পরিবর্তন করা হয়নি। নোয়াপাড়া থেকে প্রথম মেট্রো সকাল ৯টা ১৮ মিনিটে এবং শেষ মেট্রো রাত ৯টায় ছাড়বে। জয় হিন্দ বিমানবন্দর থেকে প্রথম মেট্রো সকাল ৯টা ৪০ মিনিটে এবং শেষ মেট্রো রাত ৯টা ২০ মিনিটে ছাড়ার সময় নির্ধারিত রয়েছে।

মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবার অরেঞ্জ লাইন (কবি সুভাষ-হেমন্ত মুখোপাধ্যায়) এবং পার্পল লাইনে (যোকা-মাঝেরহাট) কোনো মেট্রো পরিষেবা চালু থাকবে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *