দোকানে ঢুকে খরিদ্দারের তাণ্ডব, প্রতিবাদ করায় ব্যবসায়ীকে বেধড়ক মারধর!

দোকানে ঢুকে তোলাবাজি ও মারধর, ডোমজুড়ে ধৃত ২

হাওড়ার ডোমজুড়ের বাঁকড়া পশ্চিমপাড়ায় খরিদ্দার সেজে এক মুদির দোকানে ঢুকে তোলাবাজির চেষ্টার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে দোকানের মালিক টাকা দিতে অস্বীকার করলে অভিযুক্তরা তাঁকে ও তাঁর ছেলেকে মারধর করে। বাধা দিলে স্থানীয় মহিলাদের ওপরও চড়াও হয় তারা। এই ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার খবর পেয়ে ডোমজুড় থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দোকান মালিকের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে ইতোমধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে। পলাতক বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *