পরশ দত্ত: এক বর্ণময় রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি!

প্রয়াত প্রবীণ রাজনীতিবিদ পরশ দত্ত

প্রবীণ রাজনীতিবিদ পরশ দত্ত আর নেই। শনিবার সকালে কেওড়াতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। তাঁর মৃত্যুতে রাজনৈতিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। কর্মময় জীবনে তিনি বিজেপি, তৃণমূল কংগ্রেস ও কংগ্রেসের হয়ে রাজনীতি করেছেন। ২০০১ সালে বেহালা পূর্ব এবং ২০১১ ও ২০১৬ সালে জগদ্দল কেন্দ্র থেকে তিনি বিধায়ক নির্বাচিত হয়েছিলেন।

কোভিড-পরবর্তী শারীরিক অসুস্থতার কারণে বিগত কয়েক বছর তিনি রাজনীতি থেকে অন্তরালে চলে গিয়েছিলেন। ২০২১ সালে সক্রিয়তা কম থাকায় দল তাঁকে আর প্রার্থী করেনি। প্রবীণ এই নেতার প্রয়াণে শোক প্রকাশ করেছেন রাজনৈতিক ব্যক্তিত্বরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *