বছরের ১২ মাসই পাতে থাকুক চোদ্দো শাক, দূরে থাকবে ৪০ মারণ রোগ!
November 7, 2026
শরীরকে রোগমুক্ত রাখতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে নিয়মিত চোদ্দো শাক খাওয়ার পরামর্শ দিচ্ছেন আয়ুর্বেদ চিকিৎসকেরা। তাঁদের মতে, কেবল ভূত চতুর্দশীর দিনে লোকদেখানো নিয়ম পালন করলে দীর্ঘস্থায়ী প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে না। পরিবর্তনশীল ঋতুতে বায়ু, পিত্ত ও কফের ভারসাম্য বজায় রাখতে সারা বছরই ঘুরিয়ে-ফিরিয়ে এই শাক পাতে রাখা অত্যন্ত জরুরি।
আয়ুর্বেদ চিকিৎসকদের গবেষণায় দেখা গেছে, চোদ্দো শাকের প্রতিটি উপাদানই ঔষধি গুণে ভরপুর। ওল পেট পরিষ্কার ও অর্শ উপশম করে, বেতো শাক মেদ কমায় এবং কালকাসুন্দে ও নিম রক্ত পরিশোধন ও জীবাণুনাশক হিসেবে দারুণ কার্যকর। আয়ুর্বেদ বিশারদদের দাবি, নিয়মিত এই প্রাকৃতিক প্রেসক্রিপশন মেনে চললে অন্তত ৪০টি মারণ ব্যাধি থেকে শরীরকে সুরক্ষিত রাখা সম্ভব।