মানিকচকে প্লাস্টিক বর্জ্যের ঘরে বিধ্বংসী আগুন, কালো ধোঁয়ায় চাঞ্চল্য এলাকায়

মালদহের মানিকচকের মথুরাপুর পঞ্চায়েতের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের আবর্জনা সংরক্ষণ ঘরে শনিবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফুটবল ময়দান সংলগ্ন ওই ঘরটিতে প্লাস্টিক বর্জ্য জমা করা হতো এবং ৮ জন মহিলাসহ ১০ জন কর্মী সেখানে কাজ করতেন। আচমকা আগুন লাগার ফলে চারপাশ কালো ধোঁয়ায় ঢেকে যায় এবং স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় যুবক ও পুলিশের সহযোগিতায় দুপুর নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনে।

কীভাবে এই আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয় এবং এই ঘটনা ঘিরে যথেষ্ট ধোঁয়াশা তৈরি হয়েছে। আগুনে সমস্ত প্লাস্টিক পুড়ে ছাই হয়ে গেলেও হতাহতের কোনো খবর নেই। প্লাস্টিকের মতো দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত বিধ্বংসী রূপ ধারণ করে। বর্তমানে মানিকচক থানার পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *