৩০ লাখ প্রদীপের আলোয় ঝলমল অযোধ্যা, লেজার-ড্রোনের ছটায় জীবন্ত রামায়ণ!
November 8, 2026
অযোধ্যায় ৩০ লাখ প্রদীপে আলোকোজ্জ্বল দীপাবলি উৎসব
নিজস্ব প্রতিবেদক, অযোধ্যা: প্রথাগত উৎসবের আবহে সেজে উঠেছে অযোধ্যা। পাঁচ দিনব্যাপী দীপাবলি উদযাপনের সূচনালগ্নে ৩০ লাখ প্রদীপের আলোয় আলোকিত হয়ে উঠল রামলালার নগরী। এ উপলক্ষে আয়োজিত সভায় উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন অযোধ্যাকে ভারতের ‘আধ্যাত্মিক রাজধানী’ হিসেবে অভিহিত করেন। তিনি রামমন্দিরকে হিন্দু সমাজের আত্মমর্যাদার প্রতীক বলে উল্লেখ করেন।
অন্যদিকে, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাম জন্মভূমি আন্দোলনের লড়াই ও করসেবকদের আত্মত্যাগের কথা স্মরণ করেন। একই সঙ্গে তিনি অযোধ্যার আধুনিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন। উল্লেখ্য, গত ৬ নভেম্বর শুরু হওয়া এই উৎসব ১০ নভেম্বর ভাইফোঁটার মাধ্যমে সমাপ্ত হবে।