‘আমাদের বাড়িতে হামলা, শরীরের ওপর দিয়ে বুলডোজার চালাও!’—ক্ষোভে ফুঁসছেন মমতা।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হামলার অভিযোগ, সরব মমতা বন্দ্যোপাধ্যায়

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে শুক্রবার গভীর রাতে হামলার চেষ্টার অভিযোগ উঠেছে। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, রাত ২টো থেকে ৩টের মধ্যে দুষ্কৃতীরা অভিষেককে অপহরণের চেষ্টা চালায়। এই ঘটনার পেছনে বিজেপির মদত রয়েছে বলে তিনি দাবি করেন। পাশাপাশি, কালীঘাট থানার ওসি বলাই বাগের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ তুলে তাঁর কঠোর সমালোচনা করেছেন মমতা।

তিনি জানান, বাড়ির সামনে বেআইনি প্যান্ডেল করে পুজোয় বাধার সৃষ্টি করা হয়েছে। গণতন্ত্র ও সংবিধান রক্ষার ডাক দিয়ে তিনি অন্যায়ের বিরুদ্ধে নারীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *