আন্ডারওয়ার্ল্ডের হুমকি আর বলিউড বয়কট, বিস্ফোরক বিবেক ওবেরয়ের সেই গোপন সত্য!

দীর্ঘ ক্যারিয়ারের অন্ধকার অধ্যায় নিয়ে মুখ খুলেছেন অভিনেতা বিবেক ওবেরয়। এক পডকাস্টে তিনি জানান, ২০০৩ সালের একটি বিতর্কিত ঘটনার পর ইন্ডাস্ট্রির একাংশ তাঁকে বয়কট করে। অন্যায়ের প্রতিবাদ করার জেরে তাঁকে একের পর এক সিনেমা থেকে বাদ দেওয়া হয়। এমনকি প্রভাবশালী মহল ও আন্ডারওয়ার্ল্ড থেকে তাঁকে নিয়ে কাজ না করার হুমকি দেওয়া হতো, যা তাঁর পেশাগত জীবনে বড় নেতিবাচক প্রভাব ফেলেছিল।

তবে সমস্ত প্রতিকূলতা জয় করে বিবেক আবারও অভিনয়ের মূল স্রোতে ফিরে এসেছেন। নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ ছবিতে অভিনয় করে তিনি নতুন করে আলোচনায় রয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *