অভিষেকের বাড়িতে হামলা, গর্জে উঠলেন মমতা!

অভিষেকের বাড়িতে হামলার অভিযোগ, সরব মমতা বন্দ্যোপাধ্যায়

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে শুক্রবার গভীর রাতে হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনাকে ‘পরিকল্পিত অপহরণের ষড়যন্ত্র’ বলে দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার সাংবাদিক বৈঠকে তিনি জানান, রাত ২টো নাগাদ অভিষেককে অপহরণের চেষ্টা করা হয়েছে। এছাড়া নিজের বাড়ির সামনে বেআইনি পুজোর আড়ালে প্রতিবন্ধকতা তৈরির অভিযোগও তুলেছেন তিনি।

পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ওসির বিরুদ্ধে প্রয়োজনে সুপ্রিম কোর্টে যাবেন। বুলডোজার রাজনীতি ও ক্ষমতার দাপট নিয়ে বিজেপিকে নিশানা করে তিনি লড়াইয়ের হুঁশিয়ারি দিয়েছেন। গণতন্ত্র বিপন্ন বলেও দাবি করেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *