ঘুড়ি ধরতে গিয়ে মর্মান্তিক মৃত্যু, বাইকের ধাক্কায় প্রাণ হারাল ১১ বছরের কিশোর!

ঘুড়ি ধরতে গিয়ে বাইকের ধাক্কায় প্রাণ গেল কিশোরের

নিজস্ব সংবাদদাতা, বাগনান: বাগনানের হিজলক এলাকায় ঘুড়ি ধরতে গিয়ে পথ দুর্ঘটনায় প্রাণ হারাল সোহন জানা নামে ১১ বছর বয়সী এক কিশোর। শনিবার বিকেলে খাজুট্টি মোড় এলাকায় খেলা শেষে আকাশে কাটা ঘুড়ি ধরতে দৌড়ে রাস্তায় নেমে আসে সে। সেই সময় দ্রুতগতির একটি বাইক তাকে সজোরে ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

এই মর্মান্তিক ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘাতক বাইক ও চালককে শনাক্ত করতে তদন্ত শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *