স্বামীর অক্ষমতা, সন্তান নিতে দেবরের সঙ্গে মিলনে বাধ্য করার ঘটনায় তোলপাড়!
November 8, 2026
স্বামী ও দেবরের বিরুদ্ধে গৃহবধূর অভিযোগ
রামগড়: স্বামীর যৌন অক্ষমতার কথা গোপন রেখে দেবরের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনে বাধ্য করার অভিযোগে তোলপাড় ঝাড়খণ্ডের রামগড়। ভুক্তভোগী গৃহবধূর অভিযোগ, স্বামীর অৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাঁর ওপর দীর্ঘদিন ধরে অকথ্য শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হচ্ছিল। নিরুপায় হয়ে শেষ পর্যন্ত তিনি স্বামী ও দেবরের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ধারায় মামলা রুজু করেছে। বর্তমানে পুলিশ অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। একুশ শতকে এমন মধ্যযুগীয় ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।