হার্দিক পান্ডিয়ার ক্যারিয়ার কি তবে শেষ! মাঠের ফেরার লড়াইয়ে বড় ধাক্কা
November 8, 2026
সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে নেই হার্দিক পান্ডিয়া
আসন্ন সৈয়দ মুস্তাক আলি ট্রফির জন্য বরোদা তাদের দল ঘোষণা করেছে, যেখানে জায়গা পাননি তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। চোটের কারণে দীর্ঘ দিন মাঠের বাইরে থাকা হার্দিকের পরিবর্তে ক্রুণাল পান্ডিয়ার কাঁধে উঠেছে নেতৃত্বের দায়িত্ব। দলে দীপক হুডা ও জিতেশ শর্মার মতো অভিজ্ঞ ক্রিকেটারদের রাখা হয়েছে।
বর্তমানে বেঙ্গালুরুতে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকা হার্দিককে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইছে না বিসিসিআই। আগামী ১৪ নভেম্বর শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে চণ্ডীগড়ের মুখোমুখি হবে বরোদা।