চলন্ত ট্রেন থেকে ধাক্কা, অলৌকিকভাবে প্রাণে বাঁচলেন যাত্রী!

মুম্বইয়ে চলন্ত লোকাল ট্রেনে সহযাত্রীর সঙ্গে বচসার জেরে এক ব্যক্তিকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে চার্চগেট থেকে ভিরারগামী ট্রেনের কামরার দরজায় দাঁড়ানো নিয়ে এই বিবাদের সূত্রপাত হয়। ভয়াবহ এই ঘটনায় ওই যাত্রী গুরুতর আহত হলেও অলৌকিকভাবে প্রাণে বেঁচে গিয়েছেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন।

ঘটনার পরপরই রেল পুলিশ তদন্ত শুরু করেছে। তবে চলন্ত ট্রেনে এমন নৃশংস হামলার ঘটনায় নিত্যযাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়েছে। রেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *