কিউট কালী থেকে দশভুজা, উলুবেড়িয়ার মণ্ডপে মণ্ডপে দেবীর সাজ সাজ রব!
November 9, 2026
উলুবেড়িয়ায় কালীপুজোর আমেজ
নিজস্ব প্রতিবেদক, উলুবেড়িয়া: কালীপুজোকে কেন্দ্র করে উৎসবের আমেজে মেতেছে উলুবেড়িয়া। জামবেড়িয়া বড়মা সেবাদলের চতুর্থ বর্ষের বড় মায়ের প্রতিমা এবং অ্যাকশন কমিটির কিউট কালীমূর্তি দর্শনার্থীদের নজর কাড়ছে। এছাড়া, অ্যাকশন কমিটির উদ্যোগে আয়োজিত রক্তদান শিবির সামাজিক সচেতনতার বার্তা দিচ্ছে। উৎসবের আবহে প্রতিটি পুজো মণ্ডপ সেজে উঠেছে নতুন সাজে।
এদিকে নোনা অ্যাথলেটিক ক্লাবের পুজো এবছর সুবর্ণ জয়ন্তীতে পদার্পণ করেছে। তাদের সুদৃশ্য দশভুজা কালী প্রতিমা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ রয়েছে। দর্শনার্থীদের ভিড় সামলাতে ও সুষ্ঠুভাবে পুজো সম্পন্ন করতে উদ্যোক্তারা বিশেষ প্রস্তুতি নিয়েছেন।