মাদকের বিরুদ্ধে পুলিশের মেগা অভিযান, বাংলায় গ্রেফতার ৩৭৮!

রাজ্যে মাদকবিরোধী অভিযানে ৬৪ কোটির মাদক উদ্ধার, ধৃত ৩৭৮

রাজ্যজুড়ে সপ্তাহব্যাপী মাদকবিরোধী বিশেষ অভিযানে বড় সাফল্য পেল প্রশাসন। অভিযানে ৬৪ কোটি টাকার মাদকদ্রব্য ও ১৭ লক্ষ নগদ টাকা উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে ৩৭৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া ৩০০ একর জমিতে বেআইনি গাঁজা চাষ ধ্বংস করা হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মাদক ব্যবসার আর্থিক কাঠামোর ওপর আঘাত হানতে ১ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে এবং ১১০ জন অভিযুক্তের বিরুদ্ধে আর্থিক তদন্ত শুরু হয়েছে।

মাদক নির্মূলে রাজ্যে ২১৫টি সচেতনতামূলক কর্মসূচি পালিত হয়েছে। সরকার ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রেখে রাজ্যকে মাদকমুক্ত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *