স্কুল পরিদর্শনের নামে ৭১ লক্ষ টাকা হাতিয়ে নিলেন ডিআইরা!

রাজ্যের বিদ্যালয়গুলোতে পরিদর্শনের গতি বাড়াতে জেলা শিক্ষা আধিকারিকদের দপ্তরে ৭১ লক্ষ টাকা বরাদ্দ করল রাজ্য সরকার। এছাড়া আধিকারিকদের স্মার্টফোন কেনার জন্য বরাদ্দ করা হয়েছে ৭ লক্ষ ৩০ হাজার টাকা। সরকারি নির্দেশ অনুযায়ী, এখন থেকে ডিআইদের মাসে অন্তত দুটি ও উচ্চপদস্থ আধিকারিকদের একটি করে স্কুল পরিদর্শন বাধ্যতামূলক করা হয়েছে।

প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে ৫০ লক্ষ ৫০ হাজার টাকা এবং মাধ্যমিক স্তরের জন্য বাকি অর্থ বরাদ্দ হয়েছে। দীর্ঘদিনের আর্থিক অনিশ্চয়তা দূর হওয়ায় এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শিক্ষক সংগঠনের প্রতিনিধিরা। তবে স্মার্টফোন কেনার বরাদ্দ নিয়ে আধিকারিকদের মধ্যে কিছুটা উদ্বেগ রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *