কলকাতার বাতাসে বিষের আতঙ্ক, দিল্লির মতো পরিণতি কি তবে অনিবার্য?

কলকাতার বাতাসে দূষণের মাত্রা ‘বিপজ্জনক’, চিন্তিত পরিবেশবিদেরা

কালীপুজোর আগেই কলকাতার বায়ুর গুণমান দ্রুত অবনতি ঘটেছে। পরিবেশ দপ্তরের তথ্য অনুযায়ী, শুক্রবার রাত থেকেই শহরের বিভিন্ন প্রান্তে বাতাসে বিষাক্ত কণা (PM 2.5) বিপজ্জনক ‘লাল’ সংকেত অতিক্রম করেছে। শনিবার রাতে হাওড়ার ঘুসুরিতে এই মাত্রা ৩৫০, সল্টলেকে ৩৩৬ ও যাদবপুরে ৩২৬ পর্যন্ত পৌঁছায়। উৎসবের আগেই বাতাসের এমন বিষাক্ত রূপ জনস্বাস্থ্যের জন্য বড় ঝুঁকি তৈরি করেছে।

শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে রাজ্য সরকার রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত বাজি ফাটানোর সময়সীমা বেঁধে দিয়েছে। তবে আবহাওয়াবিদদের আশঙ্কা, বাতাসে জলীয় বাষ্পের আধিক্যে ধোঁয়াশা বাড়লে পরিস্থিতি আরও জটিল হতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *