বছর শেষের আগেই ফের বড় ছাঁটাই, এআই-এর দোহাই দিয়ে চাকরি খোয়াচ্ছেন বহু ভারতীয়!
November 9, 2026
কর্মী ছাঁটাইয়ের পথে সার্ভিসনাউ, বাড়ছে উদ্বেগ
মার্কিন প্রযুক্তি সংস্থা ‘সার্ভিসনাউ’ বড় ধরনের কর্মী ছাঁটাইয়ের প্রক্রিয়া শুরু করেছে, যার ফলে ভারতসহ বিভিন্ন দেশের কর্মীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। শেয়ারের দর ৩০ শতাংশ কমে যাওয়ায় ব্যয় সংকোচনের লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। চলতি বছরের তৃতীয় ত্রৈমাসিকে প্রতিষ্ঠানটির ছাঁটাই সংক্রান্ত ব্যয় ৮.৭০ কোটি ডলারে পৌঁছেছে।
মূলত কৃত্রিম মেধার (এআই) চাহিদার সঙ্গে তাল মেলাতে সংস্থাটি তাদের কর্মপদ্ধতিতে বড় পরিবর্তন আনছে। এখন থেকে এআই দক্ষতাসম্পন্ন কর্মীদের নিয়োগের ওপর জোর দিচ্ছে তারা। ২০২৬ সালের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন হবে।