গড়িয়ায় লিভ-ইন সঙ্গীকে নৃশংস খুন, গ্রেফতার প্রেমিকা ও তাঁর মা!
November 9, 2026
গড়িয়ায় যুবক খুনে প্রেমিকার পর মা গ্রেফতার
গড়িয়ার ফরতাবাদে সার্থক সরকার নামে এক যুবককে খুনের ঘটনায় প্রেমিকা সঞ্চালিকা বসুর পর এবার তাঁর মা মৌমিতা বসুকেও গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে ফ্ল্যাট থেকে যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। অভিযোগ, প্রেমিকার সঙ্গে বচসার জেরে ধারালো অস্ত্রের আঘাতে সার্থকের মৃত্যু হয়। ঘটনার পর থেকেই তদন্তকারীদের সন্দেহের তালিকায় ছিলেন সঞ্চালিকার মা।
প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, এই হত্যাকাণ্ডের পেছনে কেবল ব্যক্তিগত বিবাদ নয়, গভীর কোনো ষড়যন্ত্র থাকতে পারে। ধৃত মা ও মেয়েকে জেরা করে খুনের আসল কারণ উদ্ঘাটনের চেষ্টা চলছে।