পাহাড়ে প্রাণ গেল চার তরুণের, শোকের ছায়া শালবনীতে!

বাঁকুড়ায় ফিরল চার অভিযাত্রীর দেহ, নিখোঁজ রতন

গঙ্গোত্রী থেকে কেদারতাল অভিযানে গিয়ে তুষারঝড়ে প্রাণ হারানো বাঁকুড়ার চার অভিযাত্রীর মরদেহ অবশেষে নিজ গ্রামে পৌঁছেছে। মৃতরা হলেন রিন্টু মণ্ডল, তাপস বাউরি, উদয় ঘোষ ও মনোজ খাওয়াস। দেরাদুন থেকে দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর গতকাল দেহগুলি কলকাতায় আনা হয়। আজ সকালে সড়কপথে দেহগুলি বাঁকুড়ায় পৌঁছালে শোকের ছায়া নেমে আসে। প্রিয়জনদের হারিয়ে শোকে স্তব্ধ পরিবারগুলো।

এদিকে দলের পঞ্চম সদস্য রতন ঘোষের কোনো খোঁজ মেলেনি। তাঁকে উদ্ধারে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। রতনের নিখোঁজ থাকা নিয়ে এলাকায় গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *