স্ত্রীর শাড়ি কিনে বাড়ি ফেরার পথেই কাল হলো থারের ধাক্কা!
দীপাবলির কেনাকাটা সেরে ফেরার পথে ঘাতক গাড়ির ধাক্কায় নিহত ১
দীপাবলির কেনাকাটা সেরে ফেরার পথে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন সন্তোষ সিং চৌহান (৫৫)। বাড়ি ফেরার পথে একটি নিয়ন্ত্রণহীন মাহিন্দ্রা থার গাড়ি তাঁর স্কুটারে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘাতক গাড়িটি স্থানীয় একটি বাড়ির প্রাচীর ভেঙে বাগানে গিয়ে থামে। প্রত্যক্ষদর্শীদের দাবি, গাড়িটি চালানোর সময় প্রশিক্ষণরত এক মহিলা নিয়ন্ত্রণ হারালে এই বিপত্তি ঘটে। ঘটনার পরপরই অভিযুক্তরা গাড়ি ফেলে রেখে অন্য একটি যানবাহনে চড়ে এলাকা থেকে চম্পট দেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গাড়িটির মালিক কৃষ্ণকুমারের পরিচয় পাওয়া গেছে। ঘাতকদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ এবং অভিযুক্তদের খোঁজে জোর তল্লাশি চলছে। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার পর অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সরব হয়েছেন স্থানীয়রা। পুলিশ একটি মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে।