সোমবার থেকে ফের বৃষ্টি দক্ষিণবঙ্গে, আগামী ৭ দিন কি ভাসবে বাংলা?

 

সোমবার থেকে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণ ও উত্তরবঙ্গে, জারি হলুদ সতর্কতা

নিজস্ব প্রতিবেদন: আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, নতুন সপ্তাহের শুরু থেকেই রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। সোমবার থেকে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া:
সোমবার থেকে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। ভারী বর্ষণের কোনো পূর্বাভাস নেই। মঙ্গলবার ও বুধবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বুধবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের আশঙ্কায় ‘হলুদ সতর্কতা’ জারি করেছে হাওয়া অফিস। ভাইফোঁটার দিনও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবারের পর থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়া ফের শুষ্ক হয়ে যাবে। তাপমাত্রার বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই, তবে মঙ্গলবার থেকে রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়া:
সোমবার উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়া মঙ্গলবার ও বুধবার উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতেও হালকা ঝড়-বৃষ্টি হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং জেলায় বজ্রপাতের সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গের আবহাওয়াও শুষ্ক হয়ে যাবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *