ছোট দিওয়ালির আসল রহস্য! কেন ১৬,১০৮ নারীকে বন্দি করেছিল নরকাসুর?

নরক চতুর্দশীর পৌরাণিক প্রেক্ষাপট ও তাৎপর্য

নিজস্ব প্রতিবেদক: সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি ‘নরক চতুর্দশী’ হিসেবে পালিত হয়। পৌরাণিক উপাখ্যান মতে, প্রাগজ্যোতিষপুরের অত্যাচারী শাসক নরকাসুর মর্ত্য ও স্বর্গে ত্রাসের সৃষ্টি করেছিল। সে ১৬,১০৮ জন নারীকে অপহরণ করে বন্দি করে রেখেছিল। শ্রীকৃষ্ণ ও দেবী সত্যভামার হাতে সেই অসুরের বিনাশ ঘটে এবং বন্দি নারীরা মুক্তি পান।

অসুর বধের পর নারীদের মর্যাদা রক্ষায় শ্রীকৃষ্ণ তাঁদের পত্নীর স্বীকৃতি দেন। এই অশুভ শক্তির বিনাশ ও অন্ধকার জয়ের স্মরণে প্রদীপ জ্বালিয়ে দিনটি উদযাপন করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *