ভুয়ো নথি জমার অভিযোগ, ঋতব্রতর বিরুদ্ধে আইনি পদক্ষেপের কড়া হুঁশিয়ারি কল্যাণের!

নির্বাচন কমিশনে জমা দেওয়া নথি অসত্য ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ তুলেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, পুলিশ ও নোটারিকে ব্যবহার করে জোরপূর্বক ওই নথি তৈরি হয়েছে। এর সাথে জড়িতদের বিরুদ্ধে ফৌজদারি মামলার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তৃণমূলের সাফ কথা, মিথ্যে হলফনামা দিয়ে রাজনৈতিক ফায়দা তোলা সম্ভব নয়।

পাশাপাশি, বিরোধী দলনেতার সাংবিধানিক পদমর্যাদা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতে, ১৮ অক্টোবরের পর রাজ্যে আইনত কোনো বিরোধী দলনেতা নেই। এই সুবিধা ভোগ করা আদালত অবমাননার শামিল বলে তিনি মন্তব্য করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *