বাংলাদেশের তিন অঞ্চল ফেরত চাই! বিজেপি সাংসদের মন্তব্যে তোলপাড় আন্তর্জাতিক রাজনীতি?
November 9, 2026
দেশভাগের সময় তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর ভুল সিদ্ধান্তের কারণেই চট্টগ্রাম বন্দর ও পার্শ্ববর্তী গুরুত্বপূর্ণ অঞ্চল ভারতের হাতছাড়া হয়েছে বলে অভিযোগ তুলেছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ত্রিপুরার তৎকালীন মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য অঞ্চলগুলি হস্তান্তরের বিরোধিতা করলেও নেহরু তা গ্রাহ্য করেননি।
সাংসদের মতে, চট্টগ্রাম বন্দর হারানোই উত্তর-পূর্ব ভারতের অর্থনৈতিক অনগ্রসরতার মূল কারণ। সমুদ্রবন্দরে সরাসরি প্রবেশের সুবিধা না থাকায় অঞ্চলটির বাণিজ্যিক সম্ভাবনা ব্যাহত হয়েছে। এখন ভারতের ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থে এসব বিষয় পর্যালোচনার সময় এসেছে।