রবীন্দ্রনাথের ছবিতে কালি লেপন! খুলনার ঘটনায় বিশ্বজুড়ে তীব্র নিন্দার ঝড়

খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি লেপন, তীব্র উত্তেজনা

নিজস্ব প্রতিবেদক, খুলনা: খুলনা রেলস্টেশনের সীমানা দেওয়ালে অঙ্কিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালি লেপন ও আপত্তিকর পোস্টার লাগানোর ঘটনা ঘটেছে। দুষ্কৃতকারীরা কবির ছবির ওপর কালি লেপে বিদ্বেষমূলক উসকানিমূলক পোস্টার সাঁটিয়ে দেয়, যা সাংস্কৃতিক অঙ্গনে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। এ ঘটনায় সচেতন মহল গভীর উদ্বেগ প্রকাশ করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

ঘটনার পরপরই প্রতিকৃতিটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয়রা ঘটনাস্থলে সতর্ক অবস্থানে রয়েছেন। সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এ ঘটনাকে ‘সংকীর্ণ মানসিকতার বহিঃপ্রকাশ’ হিসেবে আখ্যায়িত করেছেন। সম্প্রতি ঢাকার শিল্পকলা একাডেমিতেও একই ধরনের ঘটনা ঘটায় দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *