বারাসাতের কালীপুজোয় গুজরাটের মন্দিরের স্বাদ, চমকে দেবে কেএনসি রেজিমেন্টের আয়োজন!
November 9, 2026
গুজরাটের মন্দিরের আদলে সেজে উঠছে বারাসাতের মণ্ডপ
বারাসাত: দুর্গাপূজার রেশ কাটতে না কাটতেই কালীপূজার প্রস্তুতি তুঙ্গে বারাসাতে। এ বছর ৬৭ বছরে পা রাখা কেএনসি রেজিমেন্ট ক্লাবের মণ্ডপ গুজরাটের বিখ্যাত স্বামীনারায়ণ মন্দিরের আদলে গড়ে তোলা হচ্ছে। বাঁশ, প্লাইউড ও ফাইবারের সমন্বয়ে তৈরি এই মণ্ডপের সূক্ষ্ম কারুকার্য ফুটিয়ে তুলতে শতাধিক কারিগর নিরলস পরিশ্রম করছেন।
মণ্ডপের পাশাপাশি কৃষ্ণনগরের শিল্পীর তৈরি মাতৃপ্রতিমা ও চন্দননগরের আলোকসজ্জা দর্শকদের বাড়তি আকর্ষণ জোগাবে। ঐতিহ্য ও আধুনিকতার এই মেলবন্ধন ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। দর্শনার্থীদের ভিড় সামলাতে প্রস্তুত উদ্যোক্তারা।