বাংলার স্কুলে এবার মিড-ডে মিলের দায়িত্বে ইসকন!

রাজ্যের সমস্ত স্কুলে মিড-ডে মিল সরবরাহের দায়িত্ব পেল ‘অন্নামৃতা ফাউন্ডেশন’। পিএম পোষণ প্রকল্পের আওতায় রাজ্য সরকার এই বেসরকারি সংস্থাকে নীতিগত অনুমোদন দিয়েছে। সংশ্লিষ্ট জেলাশাসকদের স্কুলগুলোর তথ্য ও কেন্দ্রীয় রান্নাঘর তৈরির জন্য প্রয়োজনীয় জায়গা খুঁজে দিতে নির্দেশ দেওয়া হয়েছে। ধাপে ধাপে এই পরিষেবা চালু হবে বলে জানানো হয়েছে।

২০১২ সাল থেকে সংস্থাটি কলকাতার ৫০০টি স্কুলে রান্না করা খাবার সরবরাহ করছে। তবে অতীতে নিরামিষ মেনু নিয়ে বিতর্ক ওঠায় পুষ্টিমান নিশ্চিত করা নিয়ে প্রশ্ন উঠেছে। নতুন এই উদ্যোগে খাবারের মেনু কী হবে তা নিয়ে জল্পনা তুঙ্গে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *