রাজ্যের পালাবদল! কালীপুজোয় নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ১৫ কোটির ‘উপহার’!

রবিবার সন্ধ্যায় কালীপুজোর রাতে নন্দীগ্রাম থানার পুজোয় উপস্থিত হয়ে একগুচ্ছ উন্নয়নমূলক কাজের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামবাসীর দীর্ঘদিনের চাহিদাকে গুরুত্ব দিয়ে নতুন পুলিশ ফাঁড়ি, গেস্ট হাউস এবং অডিটোরিয়াম সহ প্রায় ১৫ কোটি টাকার এই বিশাল কর্মযজ্ঞের ঘোষণা করেন তিনি। একই সঙ্গে, রেকর্ড মার্জিনে বিধায়ক হাসিরানি রথকে জয়যুক্ত করায় নন্দীগ্রামবাসীকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী।

এদিন মুখ্যমন্ত্রী স্মরণ করেন তাঁর অতীতের নন্দীগ্রামের সঙ্গে সম্পর্কের কথা। তিনি জানান, দায়িত্ব বাড়লেও নন্দীগ্রামের মানুষের সঙ্গে তাঁর বিশ্বাসের সম্পর্ক অপরিবর্তিত রয়েছে। পুলিশ ও সাধারণ মানুষের সুসম্পর্কের ওপর জোর দিয়ে তিনি বলেন, মানুষ তাঁকে চোখ বন্ধ করে ভালোবাসেন এবং বিশ্বাস করেন। বিধায়ক পদ ছাড়তে হলেও উৎসব, বিপদ কিংবা বিপর্যয়ে নন্দীগ্রামের মানুষ সবসময় তাঁকে পাশে পাবেন বলে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *