মিড-ডে মিলে বড় চমক, রাজ্যের সব স্কুলে এবার অন্নামৃত!
November 9, 2026
রাজ্যজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ‘অন্নামৃত ফাউন্ডেশন’, নির্দেশ নবান্নের
রাজ্যের স্কুলগুলিতে ‘পিএম পোষণ’ প্রকল্পের আওতায় মিড-ডে মিল সরবরাহের দায়িত্ব পেল ‘অন্নামৃত ফাউন্ডেশন’। পাইলট প্রজেক্টের সাফল্যের পর এবার রাজ্যজুড়ে এই ব্যবস্থা সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা দপ্তর। শনিবার এ বিষয়ে জেলাশাসকদের আনুষ্ঠানিকভাবে নির্দেশিকা পাঠিয়েছে নবান্ন। প্রতিটি জেলায় আধুনিক ‘সেন্ট্রাল কিচেন’ তৈরির মাধ্যমে বিজ্ঞানসম্মত উপায়ে খাবার প্রস্তুত করা হবে।
নির্ধারিত সময়ে থার্মাল ট্রাকে করে স্কুলগুলোতে খাবার পৌঁছানোর লক্ষ্যে জেলা প্রশাসনকে দ্রুত তথ্য আদান-প্রদান করতে বলা হয়েছে। মূলত পড়ুয়াদের পুষ্টির মানোন্নয়ন ও উপস্থিতি বৃদ্ধিই এই উদ্যোগের মূল লক্ষ্য।