১২ বছর পার, ট্রেন লেট নিয়ে দিশাহারা মোদি সরকার!

রেল পরিকাঠামো উন্নয়নে জোর রেলমন্ত্রীর

দেশজুড়ে মেল ও এক্সপ্রেস ট্রেনের বিলম্ব নিয়ে উদ্বেগের আবহে রেল পরিকাঠামো উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। শনিবার নয়াদিল্লির রেলভবনে পরিস্থিতি খতিয়ে দেখে তিনি জানান, ক্রমবর্ধমান যাত্রী চাহিদা মেটাতে নতুন রেললাইন নির্মাণ ও সম্প্রসারণই একমাত্র সমাধান। গত দশ বছরে সরকার ৩৬ হাজার কিলোমিটার নতুন লাইন স্থাপন করেছে। এখন দিল্লি-চেন্নাই ও মুম্বই-কলকাতার মতো ব্যস্ত রুটগুলিতে ডাবলিং ও ট্রিপলিংয়ের কাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

পরিকাঠামোগত উন্নয়নের মাধ্যমেই ট্রেন চলাচলের সমস্যা দূর করা সম্ভব বলে মন্ত্রী দাবি করেছেন। তবে অতিরিক্ত ট্রেন চলাচল বা প্রকল্পের সময়সীমা নিয়ে কোনো নির্দিষ্ট ঘোষণা করেননি তিনি। রেল মন্ত্রক সূত্রে খবর, ব্যস্ততম রুটের ট্র্যাফিক জট কমাতে এখন নতুন লাইন পাতার কাজে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। মন্ত্রীর এই পদক্ষেপে যাত্রী পরিষেবা উন্নত হবে বলে আশা করা হচ্ছে। এর মাধ্যমে রেলের সামগ্রিক কর্মক্ষমতা বৃদ্ধির পাশাপাশি বিলম্বে ট্রেন চলার ভোগান্তি কমবে বলে রেল প্রশাসনের তরফে জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *