দীপাবলির আগেই বড়সড় অ্যাকশন! ৩,২৮০ টন বিষাক্ত খাবার বাজেয়াপ্ত হতেই শোরগোল!
November 9, 2026
উৎসবের মুখে ভেজালবিরোধী অভিযানে ৮২ কোটির খাদ্য বাজেয়াপ্ত
আসন্ন উৎসবের মরশুমকে সামনে রেখে দেশজুড়ে বিশেষ অভিযানে নেমেছে ভারতীয় খাদ্য নিরাপত্তা ও মান কর্তৃপক্ষ (FSSAI)। গত ১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই অভিযানে ৩,২৮০ টন নিম্নমানের ও ক্ষতিকর খাদ্যপণ্য বাজেয়াপ্ত করা হয়েছে, যার বাজারমূল্য প্রায় ৮২ কোটি টাকা। সাধারণ মানুষের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করতে নিয়ন্ত্রক সংস্থাটি অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছে।
অভিযানে নিয়মভঙ্গের দায়ে ৫২টি লাইসেন্স বাতিল এবং ১,১৩৩টি স্থগিত করা হয়েছে। এছাড়া ৩১৪টি প্রতিষ্ঠান সিলগালা ও ১০,০৪৭টি সংশোধনী নোটিশ জারি করেছে কর্তৃপক্ষ। অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য রুখতে এটি FSSAI-এর বড় পদক্ষেপ।