অবশেষে পূর্ণাঙ্গ রাজ্য আয়ুষ দপ্তর, প্রথম সচিব পেলেন রাজ্যের মানুষ!
November 9, 2026
স্বতন্ত্র আয়ুষ দপ্তরের জন্য সচিব নিয়োগ করল রাজ্য সরকার
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যে আয়ুষ চিকিৎসা ব্যবস্থাকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে উদ্যোগী হলো রাজ্য সরকার। প্রথমবারের মতো স্বতন্ত্র আয়ুষ দপ্তরের জন্য পূর্ণাঙ্গ সচিব নিয়োগ করা হয়েছে। প্রশাসনিক সংস্কার ও কর্মিবর্গ দপ্তরের জারি করা নির্দেশনায় এই নিয়োগ চূড়ান্ত হয়েছে।
এর আগে স্বাস্থ্য দপ্তরের অধীনে আয়ুষের কাজকর্ম পরিচালিত হতো। নতুন এই সিদ্ধান্তের ফলে দপ্তরটি স্বতন্ত্র মর্যাদা লাভ করল। প্রশাসনিক বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপ রাজ্যের আয়ুষ চিকিৎসা পরিকাঠামোকে আরও গতিশীল ও কার্যকর করে তুলবে।