‘প্রথমবার নকশালমুক্ত দীপাবলি পালন করছে দেশ’: বস্তারে জওয়ানদের মাঝে দাঁড়িয়ে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদীর

ছত্তিশগড়ের বস্তারে নিরাপত্তা বাহিনীর জওয়ানদের সঙ্গে দীপাবলি উদযাপন করে মাওবাদী সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের ঐতিহাসিক সাফল্যের কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানান, কয়েক দশকের লড়াই শেষে দেশ এখন নকশাল মুক্ত এবং গত এক বছরে কর্তব্যরত অবস্থায় কোনও সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়নি, যা ৪৭ বছরে প্রথম। ২০১৪ সালের পর অভ্যন্তরীণ নিরাপত্তায় রাজনৈতিক সদিচ্ছা এবং বাহিনীর সাহসিকতার ফলেই এই পরিবর্তন সম্ভব হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রতিটি কোণে আজ মানুষ নকশাল আতঙ্কের বাইরে এসে শান্তিতে উৎসব পালন করছেন।

পূর্ববর্তী সরকারগুলির নিষ্ক্রিয়তার সমালোচনা করে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, ২০০৪ থেকে ২০১৩ সালের মধ্যে নকশালদের হাতে নিহত জওয়ানের সংখ্যা ছিল নিহত নকশালদের চেয়েও বেশি। ২০১০ সালের দান্তেওয়াড়া হামলায় ৭৬ জন জওয়ানের শহিদ হওয়ার ঘটনা স্মরণ করিয়ে দিয়ে তিনি স্পষ্ট জানান, উপযুক্ত কৌশল ও দৃঢ় সংকল্পের অভাবেই এতদিন দেশ ভুগেছে। ১৪০ কোটি দেশবাসীর প্রতিনিধি হিসেবে বস্তারে এসে জওয়ানদের আত্মত্যাগের প্রতি কৃতজ্ঞতা জানান এবং অভ্যন্তরীণ ও সীমান্ত নিরাপত্তায় যুক্ত সমস্ত বাহিনীর কাজের ভূয়সী প্রশংসা করে দীপাবলির শুভেচ্ছা জানান মোদী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *