উৎসবের সেরা উপহার, ১০০০০ টাকার নতুন রিচার্জ প্ল্যানে কী কী সুবিধা পাচ্ছেন?

 

তিন বছরের জন্য নতুন রিচার্জ প্ল্যান আনল জিও, মিলবে আনলিমিটেড ৫জি সুবিধা

নিজস্ব প্রতিবেদন: গ্রাহকদের জন্য অভিনব দীর্ঘমেয়াদী রিচার্জ প্ল্যান নিয়ে এল রিলায়েন্স জিও। ১০ হাজার টাকা মূল্যের এই নতুন প্ল্যানে টানা ৩ বছর বা ৩৬ মাসের জন্য আনলিমিটেড ৫জি ইন্টারনেট ও কলিংয়ের সুবিধা পাবেন গ্রাহকরা। আগামী ৭ নভেম্বর থেকে এই পরিষেবা চালু হচ্ছে।

নতুন এই প্ল্যানের আওতায় গ্রাহকরা প্রতিদিন ২.৫ জিবি হাইস্পিড ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন ১০০টি এসএমএস পাঠানোর সুবিধা পাবেন। তিন বছরের মেয়াদে মোট ৩৬ মাস জিওহটস্টারের মোবাইল সাবস্ক্রিপশনও অন্তর্ভুক্ত থাকবে, যার মাধ্যমে লাইভ স্পোর্টস ও হলিউড কনটেন্ট উপভোগ করা যাবে।

অতিরিক্ত সুবিধা হিসেবে গ্রাহকদের ১২ মাসের জন্য ‘ক্যানভা প্রো লাইট’ (Canva Pro Lite) সাবস্ক্রিপশন এবং জিও এআই ক্লাউডে (JioAICloud) ৫০ জিবি স্টোরেজ প্রদান করা হবে।

সাধারণত জিওর বার্ষিক রিচার্জ প্ল্যান ৩,৫৯৯ টাকা থেকে শুরু হয়। সেই হিসেবে তিন বছরের জন্য এই খরচের পরিমাণ দাঁড়ায় ১০,৭৯৭ টাকা। নতুন ১০ হাজার টাকার প্ল্যানটির মাধ্যমে গ্রাহকরা সরাসরি ৭৯৭ টাকা সাশ্রয় করতে পারবেন বলে সংস্থাটির দাবি।

৭ নভেম্বর থেকে মাইজিও (MyJio) অ্যাপ, জিও ডট কম (Jio.com), জিও স্টোর এবং অনুমোদিত রিটেল আউটলেটগুলি থেকে এই রিচার্জ করা যাবে। দীর্ঘমেয়াদী এই প্ল্যানটি নিয়মিত রিচার্জের ঝামেলা থেকে গ্রাহকদের মুক্তি দেবে বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *