৩১ ডিসেম্বরের মধ্যে টাকা না ফেরালে সোজা জেল, আবাস প্রকল্পে নবান্নের হুঁশিয়ারি!

আবাস প্রকল্পের অযোগ্যদের থেকে টাকা উদ্ধারে কঠোর নবান্ন

কলকাতা: আবাস প্রকল্পে অযোগ্য উপভোক্তাদের দেওয়া সরকারি অর্থ উদ্ধারে কঠোর অবস্থান নিয়েছে রাজ্য সরকার। নবান্নের তথ্য অনুযায়ী, পূর্ববর্তী প্রকল্পে প্রায় ১২ হাজার অযোগ্য ব্যক্তি অনুদান পেয়েছেন। সরকারি কোষাগারের প্রায় ১০০ কোটি টাকা পুনরুদ্ধারে প্রশাসন তৎপর হয়েছে। নির্দেশ অনুযায়ী, অযোগ্যদের আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে এই অর্থ সরকারি তহবিলে জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে টাকা ফেরত না দিলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে এবং তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে বলে জানানো হয়েছে।

টাকা ফেরানোর প্রক্রিয়া স্বচ্ছ রাখতে প্রশাসন নির্দিষ্ট পোর্টাল ও রূপরেখা তৈরি করেছে। ব্লক প্রশাসন ও পুরসভার মাধ্যমে উপভোক্তার কাছ থেকে অর্থ সংগ্রহ করা হবে। সরকারি কোষাগারে অর্থ জমার ক্ষেত্রে বিডিও-র স্বাক্ষরসহ ট্রেজারি ফর্ম-৭ পূরণ বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া, শহরাঞ্চলেও অযোগ্যদের চিহ্নিত করতে ‘সুডা’-র মাধ্যমে সমীক্ষা চলছে। ব্যর্থ হলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। স্বচ্ছতা বজায় রাখতে প্রতিটি জেলায় প্রয়োজনীয় নির্দেশিকা পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে পঞ্চায়েত দপ্তর। প্রশাসনের এই উদ্যোগকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *