নির্বাচনী বিধিভঙ্গ করলেন দোলা! পিটি ঊষার অভিযোগে তোলপাড় ভারতীয় তিরন্দাজি সংস্থা
November 9, 2026
ভারতীয় অলিম্পিক সংস্থার (আইওএ) প্রধান পিটি ঊষা প্রাক্তন তিরন্দাজ দোলা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের গুরুতর অভিযোগ তুলেছেন। সোমবার অনুষ্ঠেয় ‘স্পোর্টসপার্সনস অফ আউটস্ট্যান্ডিং মেরিট’ নির্বাচনের আগে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ‘নিউ ভারত প্যানেল’-এর হয়ে প্রচার চালানোর অভিযোগ উঠেছে দোলার বিরুদ্ধে। পিটি ঊষার দাবি, এটি নির্বাচনী বিধির ১.৯ ধারার পরিপন্থী।
নির্বাচনী আধিকারিকের কাছে এ বিষয়ে নিরপেক্ষ তদন্ত ও যথাযথ পদক্ষেপ গ্রহণের আর্জি জানিয়েছেন আইওএ প্রধান। যদিও এই অভিযোগের প্রেক্ষিতে দোলা বন্দ্যোপাধ্যায় কোনো মন্তব্য করতে অস্বীকার করেছেন। নির্বাচনী আধিকারিকের তরফেও এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।