অর্ধেক দামেই মিলবে ক্যানসারের জীবনদায়ী ওষুধ!

ক্যানসার চিকিৎসায় স্বস্তি: ১,৩৬৪টি ওষুধের দাম কমল

ক্যানসার রোগীদের জন্য বড় স্বস্তি দিয়ে দেশে ১,৩৬৪টি জীবনদায়ী ওষুধের দাম কমিয়েছে ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি (NPPA)। গত ৯ নভেম্বর থেকে কার্যকর হওয়া এই সিদ্ধান্তে ৬৭৯টি ব্র্যান্ডের ওষুধের দাম ৫০ শতাংশেরও বেশি হ্রাস পেয়েছে। কিছু ওষুধের দাম সর্বোচ্চ ৯৬.৪৫ শতাংশ পর্যন্ত কমেছে। সরকারি এই উদ্যোগে বার্ষিক প্রায় ৩,৫৪০ কোটি টাকা সাশ্রয় হবে বলে আশা করা হচ্ছে। স্বাস্থ্য খাতের বিশেষজ্ঞ কমিটির সুপারিশে এনপিপিএ এই বড় পদক্ষেপ গ্রহণ করেছে।

নির্ধারিত এমআরপি-র বেশি দাম আদায় ঠেকাতে কঠোর নজরদারি শুরু হয়েছে। অতিরিক্ত দাম নিলে ‘ফার্মা জন সমাধান’ পোর্টালে বা ১৮০০-১১১-২৫৫ হেল্পলাইন নম্বরে অভিযোগ জানানো যাবে। এছাড়া ‘ফার্মা সহ দাম’ অ্যাপের মাধ্যমে সাধারণ মানুষ ওষুধের সঠিক মূল্য যাচাই করতে পারবেন। কোনো হাসপাতাল বা দোকান নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম নিলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। রোগীদের চিকিৎসা ব্যয় কমাতে এই সিদ্ধান্তকে বড় সাফল্য হিসেবে দেখছে সংশ্লিষ্ট মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *