বিষাক্ত বাতাসে দমবন্ধ দিল্লি, দায় কার?

২০২৩ সালে ভারতে বায়ুদূষণজনিত কারণে প্রায় ২০ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে, যা মোট মৃত্যুর ২২ শতাংশ। ফিকি-ইওয়াই-এর এই উদ্বেগজনক পরিসংখ্যান প্রকাশের পর কেন্দ্র সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়েছে কংগ্রেস। প্রবীণ নেতা জয়রাম রমেশ সরকারের নিষ্ক্রিয়তার সমালোচনা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা মেনে নতুন ‘ক্লিন এয়ার অ্যাক্ট’ প্রণয়ন ও জাতীয় নীতিতে সংস্কারের দাবি জানিয়েছেন।

পাশাপাশি, দিল্লির ভয়াবহ বায়ুদূষণ নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলেছে কংগ্রেস। রাজধানী দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স ৪০০ ছাড়িয়ে যাওয়ায় জনস্বাস্থ্য সংকটের আশঙ্কায় দ্রুত কঠোর পদক্ষেপের দাবি উঠেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *