শ্বাস নিতেই মৃত্যুঝুঁকি, বিশ্বের অন্যতম দূষিত শহর লোনির করুণ দশা!

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ডকে উপেক্ষা করে উত্তরপ্রদেশের লোনি শহর বিশ্বের অন্যতম দূষিত শহরে পরিণত হয়েছে। সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা ‘আইকিউএয়ার’-এর তথ্যমতে, লোনির বাতাসে পিএম ২.৫-এর ঘনত্ব প্রতি ঘনমিটারে ১১২.৫ মাইক্রোগ্রাম, যা নিরাপদ মাত্রার চেয়ে ২২ গুণ বেশি। অনিয়ন্ত্রিত শিল্পায়ন, ভারী যানবাহন, নির্মাণকাজ ও বর্জ্য পোড়ানোকে এই ভয়াবহ দূষণের মূল কারণ হিসেবে চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা।

এদিকে দিল্লি ও সংলগ্ন এলাকায় বায়ুদূষণ চরম আকার ধারণ করেছে। অনেক এলাকায় এয়ার কোয়ালিটি ইনডেক্স ১,০০০ ছাড়িয়েছে। উচ্চমাত্রার দূষণে ফুসফুসের রোগসহ স্বাস্থ্যঝুঁকি উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *