ভাইফোঁটার আগে কমল সোনার দাম, জেনে নিন বিভিন্ন শহরের দর
ভাইফোঁটার উৎসবের মরশুমের আগে দেশের বাজারে সোনার দামে কিছুটা নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে। উৎসবের আবহে হলুদ ধাতুর দাম কিছুটা কমায় সাধারণ ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরেছে। সোনার পাশাপাশি রুপোর দামেও কিছুটা হ্রাস দেখা গিয়েছে।
বিভিন্ন শহরের ১০ গ্রাম সোনার আজকের দর অনুযায়ী, দিল্লিতে ২২ ক্যারাট ১,৩২,২৫০ টাকা এবং ২৪ ক্যারাট ১,৪৩,৭২০ টাকা। মুম্বইতে ২২ ক্যারাট ১,৩১,৬০০ টাকা ও ২৪ ক্যারাট ১,৪৪,২৬০ টাকা। আহমেদাবাদে ২২ ক্যারাট ১,৩২,১৫০ টাকা এবং ২৪ ক্যারাট ১,৪৪,১৬০ টাকা। পুনেতে ২২ ক্যারাট ১,৩২,১০০ টাকা ও ২৪ ক্যারাট ১,৪৪,১১০ টাকা। জয়পুরে ২২ ক্যারাট ১,৩২,২৫০ টাকা এবং ২৪ ক্যারাট ১,৪৪,২৬০ টাকা। বেঙ্গালুরুতে ২২ ক্যারাট ১,৩১,৬০০ টাকা ও ২৪ ক্যারাট ১,৪৩,৫৭০ টাকা এবং লখনউতে ২২ ক্যারাট ১,৩২,১০০ টাকা ও ২৪ ক্যারাট ১,৪৪,২৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।
স্বর্ণ শিল্প বাঁচাও কমিটির ওয়ার্কিং প্রেসিডেন্ট সমর দে জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে দাম কিছুটা কমলেও ভবিষ্যতে তা ফের বাড়তে পারে। বিশেষজ্ঞদের মতে, যারা বর্তমানে সোনার দাম কম থাকার সুযোগ নিয়ে গয়না বা বিনিয়োগের জন্য সোনা সংগ্রহ করছেন, তাদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। তবে বিশ্ববাজারের পরিস্থিতির ওপর নির্ভর করে আগামী দিনে দামের এই ওঠানামা অব্যাহত থাকতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।