LIC Housing Finance-এ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, বেতন ৪০ হাজার!
April 17, 2026
এলআইসি হাউজ়িং ফাইন্যান্স লিমিটেড পশ্চিমবঙ্গসহ দেশের মোট ১১টি রাজ্যে ১৮০ জন জুনিয়র অ্যাসিস্ট্যান্ট নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই পদের জন্য আবেদনের শেষ তারিখ আগামী ৩০ এপ্রিল। আগ্রহী প্রার্থীদের এলআইসি হাউজ়িং ফাইন্যান্সের অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে হবে এবং আবেদনের সময় প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে।
প্রার্থীদের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রিধারী হতে হবে এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। আবেদনকারীর বয়স হতে হবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে। নির্বাচিত প্রার্থীরা প্রতি মাসে ৩৮,৭০৯ টাকা থেকে ৪১,৫০৯ টাকা পর্যন্ত বেতন পাবেন। মূলত লিখিত পরীক্ষা ও সাক্ষাৎকারের মাধ্যমে চূড়ান্ত মেধাতালিকা তৈরি করা হবে।